ক্রিকেটের সবচেয়ে মারকাটারি ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল রয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে অবশ্য ব্যাটে ঝড় তুলতে পারছেন না আমাদের ক্রিকেটাররা। তবে বিকেএসপিতে তুফান তুলেই চলেছেন দিলারা দোলা। আবাহনীর এই ওপেনিং ব্যাটসম্যান আজ আবার ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ৬৬ বলে।
শুধু তাই নয়, তার ব্যাট থেকে এসেছে ৯৫ বলে ১৬৪ রানের ইনিংস। দুদিন আগেই নারী প্রিমিয়ার লিগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন দোলা। সেদিন তিনি সেঞ্চুরি হাঁকান ৫৩ বলে। দেশের ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের সংস্করণে কোনো দলের ৪০০ করার রেকর্ড করেছিল আবাহনী। আজ আবারও ৪০০ করেছে আবাহনী।
দোলার সেঞ্চুরির সঙ্গে শারমিন সুলতানার ৮১ বলে ৬৫ এবং রুবাইয়া হায়দার ঝিলিকের ৫৬ বলে ৭০ রানের ইনিংসের সুবাদে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে ৪০২ রান সংগ্রহ করে ধানমণ্ডির ক্লাবটি।
জবাবে আবাহনী অধিনায়ক জাহানারা আলমের পেসতোপে ৫২ রানেই অলআউট হয়ে যায় সিটি ক্লাব। ১৬ রান খরচায় জাহানারা শিকার ধরেন ৫টি। শরিফা খাতুন নেন ২ উইকেট। আবাহনী ম্যাচ জেতে ৩৫০ রানের ব্যবধানে।
জিতলো ভারত অথচ ৩ কোটি টাকা কামালেন র্যাপার ড্রেক
আনচেলত্তি বললেন, ক্লাব বিশ্বকাপে অংশ নেবে না রিয়াল
ভবিষ্যতের জন্য নিজেদের র্যাংকিংয়ে উন্নতির সুযোগ দেখছেন কাবরেরা