পানি ভবনে মতবিনিময় কর্মশালা

আপডেট : ১১ জুন ২০২৪, ০২:১৭ এএম

রাজধানীর গ্রিনরোডে পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে গতকাল সোমবার ‘নোয়াখালীর হাতিয়া উপজেলার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা, নকশা ও গবেষণা) প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। কর্মশালায় প্রকল্প পরিচালক এ কে এম সাইফুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত