তেহরান-মস্কো সহযোগিতা চুক্তি স্থগিত

আপডেট : ১২ জুন ২০২৪, ১২:৪৭ এএম

রাশিয়া ও ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি চুক্তি স্থগিত করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া এই খবর জানিয়েছে।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি স্থগিতের কারণ হিসেবে ইরানের পক্ষ থেকে আসা কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামির কাবুলভের বরাত দিয়ে জানিয়েছে, এটা দুই দেশের নেতদের একটি কৌশলগত সিদ্ধান্ত। ইরানি অংশীদারদের কাছ থেকে আসা কিছু সমস্যার কারণে প্রক্রিয়াটি বন্ধ রাখা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। উভয় দেশই বৈরি মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বৈঠকের পর ২০২২ এর সেপ্টেম্বরে মস্কো ও তেহরানের মধ্য একটি গুরুত্বপূর্ণ চুক্তিরবিষয়ে ঘোষণা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত