বিদ্যুতের মিটার নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:২৮ এএম

সারা দেশে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল্লাহ মামুন, এ এম জামিউল হক ফয়সাল ও আব্দুল্লাহ আল হাদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

অ্যাডভোকেট জামিউল দেশ রূপান্তরকে বলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারের গ্রাহক  অতিরিক্ত চার্জ, গোপন চার্জ এবং স্বচ্ছতার অভাবে আর্থিক কষ্টসহ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা বিষয়টি হাইকোর্টে শুনানিতে তুলে ধরেছি। আদালত তদন্তসাপেক্ষে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত