ঢাকাসহ ৪ মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত

আপডেট : ১৪ জুন ২০২৪, ০২:২৮ এএম

ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট ইউনিটে নতুন কমিটি পরে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০২১ সালের ২ আগস্ট আবদুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ এবং আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত