বগুড়ার আদমদীঘিতে একটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের আবাদপুকুর রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন নওগাঁর আত্রাই থানার পতিস্বর এলাকার শহিদুল ইসলাম (২৪) ও একই জেলার রানীনগর থানার কয়াকুঞ্চি পানিয়ালপাড়া এলাকার রাশেদুল ইসলাম (৩২)।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় । এ সময় তাদের কাছে থেকে চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা তিন-চারজন পালিয়ে যায়।
