সাতক্ষীরা থেকে কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:২৫ এএম

সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ফাহিম ফয়সাল (১৯) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার তার সন্ধান পাচ্ছে না। ফাহিম ফয়সাল গত ১২ জুন বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়ার বাসা থেকে বাইরে যান। এরপর সে আর বাসায় ফেরেননি। ফাহিম ফয়সাল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতি গ্রামের পশু চিকিৎসক মো. রকিবুল ইসলাম মোড়লের ছেলে। সে সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চলতি বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। 

ফাহিম ফয়সালের বাবা জানান, কাটিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে ফাহিম লেখাপড়া করে। গত ১২ জুন ভাই-বোনদের সঙ্গে সে বাইরে বের হয়। ভাই-বোনদের গ্রামের বাড়ির পথে পাঠিয়ে দিয়ে সে সাতক্ষীরায় থেকে যায়। কিন্তু রাতে আর বাসায় ফেরেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত