রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার শেখ ও তার পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখমের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দাদশী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন দাদশী ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
