নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সোনাখালীতে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ বিতরণ এবং রক্ত ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়েছে। গতকাল শুক্রবার সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনা করে। সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
সংগঠনের সভাপতি শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ সোহাগ রনি।
এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার মাপা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে প্রায় ২০০ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন।
