সরকারকে আমীর খসরু

দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না

আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৪৭ এএম

দেশে ক্ষমতাসীন সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে দেশে ঘুরে চুক্তি করে কোনো লাভ হবে না। আগে দেশের মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মৌলিক সমস্যার সমাধান করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে এদিন সস্ত্রীক দেশে ফেরেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশের খাতগুলো ধ্বংস করে দিয়েছে।

সম্প্রতি বিএনপির কমিটিতে বড় রদবদল প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দল ও দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত আছে।

এর আগে গত ২৬ এপ্রিল স্ত্রী তাহেরা আলমসহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমীর খসরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত