ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন আমিনুল ইসলাম (২৬) নামে শেরপুরের এক যুবক। রবিবার দুপুর আড়াইটার দিকে নিজ ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
আমিনুল জেলার সদর উপজেলার ৬ নং পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আব্দুল হালিমের ছেলে। তিনি বিবাহিত এবং মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭/৮ মাস আগে ইলশা বাজারের চেন্টু মিয়ার মেয়ের সঙ্গে আমিনুলের বিয়ে হয়। কিন্তু তিনি পরিবারিক এবং মানসিকভাবে সমস্যায় ভুগছিলেন। এদিন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ‘আমি আমার সঠিক মস্তিস্কে লিখে যাচ্ছি যে, আজ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই বিষয়টা নিয়ে যেন কারো প্রতি কোন প্রকার চার্জ না করা হয় এবং কাউকে দায়ী না করা হয়। আমিনুল ইসলাম।’
দুপুরে পরিবারের লোকজন কোনো সাড়া না পেলে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলকে দেখতে পায়। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ
তরুণীর প্রেমিক হতে ৫০০০ যুবকের আবেদন