অ্যাটলির সিনেমায় সালমান, থাকছেন রজনীকান্তও! 

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৪:৫৪ পিএম

গেল বছরে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমার ব্যাপক সাফল্যের পর নতুন কিছুর পরিকল্পনা করছেন পরিচালক অ্যাটলি কুমার। শোনা যাচ্ছে, তার নতুন সিনেমায় দেখা যাবে দুই সুপারস্টার রজনীকান্ত ও সালমান খানকে। 

সূত্রের খবর, আগামী মাসেই নাকি অ্যাকশনধর্মী এই ছবি নিয়ে দুই অভিনেতার সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসবেন অ্যাটলি।

গত দু’বছর ধরে সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন অ্যাটলি। পাশাপাশি, তিনি রজনীকান্তেরও খুবই কাছের মানুষ।

সূত্র বলছে, দুই অভিনেতাই প্রাথমিক পর্যায়ে সম্মতি জানিয়েছেন। তবে এখনও ছবির চিত্রনাট্য নিয়ে বহু কাজ বাকি রয়েছে। এ রকমও শোনা যাচ্ছে যে, ‘জওয়ান’-এর থেকে এই ছবির বাজেট আরও বেশি।

সূত্রের দাবি, সালমান-রজনীকান্ত যদি একসঙ্গে ছবি করেন, সেখানে নির্মাতারা যে বাজেট নিয়ে কোনও রকম কার্পণ্য করবেন না, তা এক প্রকার নিশ্চিত।

এই মুহূর্তে ‘সিকান্দার’-এর শুটিংয়ে ব্যস্ত সালমান। অন্য দিকে, ‘কুলি’র শুটিং শেষ করবেন রজনীকান্ত। শোনা যাচ্ছে, দুই অভিনেতা সময় দিলেই আগামী বছর অ্যাটলি তার ছবির শুটিং শুরু করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত