বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুই বছর জীর্ণ, পরিত্যক্ত একটি কারাগারে ছিলেন। তারপর পিজি হাসপাতালে ছিলেন। সেখানে তিনি চিকিৎসা পাননি। শেষে সাজা স্থগিত করে তাকে বাসায় নিয়ে আসা হয়। এখানেও চালাকি আছে। ছয় মাস করে সাজা স্থগিত করছে সরকার, সাজা কিন্তু কমছে না। সাজা আবার গুনতে হবে যখন তাদের (সরকারের) প্রয়োজন হবে। এটা চালাকি। সাজার বিষয়টিকে দীর্ঘায়িত করা হচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে মির্জা ফখরুল এ কথা বলেন। নেতাকর্মীরা নয়াপল্টনের সড়কের এক পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়ার ছবিসহ প্ল্যাকার্ড বহন করেন এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে সেøাগান দেন।
ফখরুল বলেন, ‘সরকারের মূল লক্ষ্য রাজনীতি থেকে খালেদা জিয়াকে সরিয়ে দেওয়া। আইনকে বেআইনিভাবে ব্যবহার করে তাকে আটকে রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সামগ্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও খালেদা জিয়া সমার্থক এবং অভিন্ন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যেসব চুক্তি করা হচ্ছে, তার কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবক দেন, চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি আমরা বুঝি না।
