সংবাদ সম্মেলনে নাদেল

কুলাউড়ায় এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দি

আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:২১ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। গতকাল শুক্রবার দুপুরে শহরের ডাকবাংলোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এমপি নাদেল বলেন, বন্যায় কুলাউড়ায় এখনো লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। বন্যার শুরু থেকে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বন্যার্তদের পাশে রয়েছেন। একসঙ্গে হয়ে বন্যার্তদের জন্য সবাই কাজ করছেন।

তিনি বলেন, বিভিন্ন এলাকার ২৮টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে দুই হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। প্রতিদিনই আশ্রয়কেন্দ্রসহ বন্যাকবলিত এলাকায় শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত