ঠাকুরগাঁও প্রেস ক্লাব

সভাপতি মনসুর সম্পাদক ফিরোজ

আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:২৩ এএম

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের মনসুর আলী ও সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে আরও আছেন সহসভাপতি পদে লুৎফর রহমান মিঠু, সহসাধারণ সম্পাদক পদে তানভীর হাসান তানু, দপ্তর সম্পাদক পদে আসাদুজ্জামান শামীম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত