আলোচনা সভায় মোমেন

ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে খবর ছিল

আপডেট : ২৯ জুন ২০২৪, ০১:৫৭ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের ফলে উভয় দেশের অর্জনগুলোর বিষয়ে গবেষণার আহ্বান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘অনেকে বলবেন, আমাদের কিচ্ছু (অর্জন) নেই। আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য। সহজে যাচ্ছে বাজার-টাজার করার জন্য, এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকত, তাহলে কিন্তু খবর ছিল।’ গতকাল শুক্রবার আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) সভাটির আয়োজন করে।

বাংলাদেশ যোগাযোগ কেন্দ্র হয়ে উঠেছে জানিয়ে মোমেন বলেন, ‘এই যোগাযোগের ফলে আমাদের অর্জন অনেক। আমি প্রায়ই শুনি কোনো কোনো লোক বলেন যে, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হয়েছে, সোনালি অধ্যায় হয়েছে, আমাদের অর্জন কী? আমি মনে করি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই মর্মে কাজ করতে পারে। আমাদের এই সুসম্পর্ক হওয়ায় আমরা সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে পেরেছি, কঠিন জিনিস! বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়া-ঝাটি, আমরা একটা বুলেটও খরচ করিনি। না করে আমরা আমাদের সীমানা নির্ধারণ করেছি, সেটা আওয়ামী লীগের নীতির কারণে। দ্বিতীয়ত, পানি বণ্টনের ভাগাভাগি আমরা করেছি। আমরা আমাদের সমুদ্রসীমা নির্ধারণ করেছি। এগুলো তো বড় অর্জন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত