যৌতুকের জন্য মারধরের অভিযোগে স্ত্রীর করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় সিনিয়র সহকারী জজ পদমর্যাদার এক বিচারককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই আদেশ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার মন্ত্রণালয়।
ওই বিচারক হলেন রংপুরের সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক দেবাংশু কুমার সরকার (বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত)।
প্রজ্ঞাপনে বলা হয়, দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে স্ত্রী ডা. হৃদিতা সরকারের মামলায় করা অভিযোগ বিচারের উদ্দেশ্যে আমলে নেওয়ায় জুডিশিয়াল সার্ভিস বিধিমালা অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণক্রমে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
