নীলফামারীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৫:২৪ এএম

নীলফামারীতে মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার নীলফামারী সদর উপজেলার ডোমার-নীলফামারী মহাসড়কের পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কারি মো. আবুল হোসেন (৬০) ওই ইউনিয়নের সহদেব বড়গাছা মালুটাড়ী গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে ও জ্ঞানদাস কানাইকাটা মসজিদের ইমাম।

এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিকেল ৫টায় ওই এলাকার হরতকীতলা বাজারে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা।

পরিবার ও স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ানোর উদ্দেশে ভোরে নিজ বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন আবুল হোসেন। ভোর সাড়ে ৫টায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কাঁধে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। স্থানীয়রা নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত