প্যারিস অলিম্পিকে অংশ নেবেন বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া আক্তার। রাফি ১০০ মিটার ইভেন্টে ও সোনিয়া ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন। দুজনই পেয়েছেন ওয়াইল্ড কার্ড।
এর আগের ৩ অলিম্পিকে বাংলাদেশের সাঁতারুরা শুধু ৫০ মিটার ফ্রি স্টাইলেই নিয়েছিলেন। তবে প্যারিস অলিম্পিকে ইভেন্টের ভিন্নতা এসেছে।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফ বলেন, ‘আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন আমাদের একজন নারী সাঁতারু সোনিয়া ও পুরুষ সাঁতারু রাফির অলিম্পিকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশের দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে।’
এর আগে আরচার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। অ্যাথলেটিকস থেকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন দ্রুততম মানব ইমরানুর রহমান। দুই গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন এবং বক্সার সেলিম হোসেনের ওয়াইল্ড কার্ডেরও আবেদন করা হয়েছে। তবে র্যাংকিং, পারফরম্যান্সসহ নানা বিবেচনায় তাদের কার্ড পাওয়ার সম্ভাবনা কম বলেই জানা গেছে।
