পানিসম্পদ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৮ এএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ফেনীর ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা কবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্যাপ্লাবিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও  স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাপাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, জেলা প্রশাসক, ফেনী মোছাম্মৎ শাহীনা আক্তারসহ বাপাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত