গাজীপুর মহানগর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি, নেই জাহাঙ্গীর

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০২:১৬ এএম

গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে এ কমিটিতে ২৮ জন উপদেষ্টা পরিষদের সদস্যের অনুমোদন দেওয়া হয়েছে। তবে কমিটিতে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে রাখা হয়নি।

২০২২ সালের ১৯ নভেম্বর শহরের রাজবাড়ি ময়দানে মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক পদে মো. আতাউল্যাহ ম-লের নাম ঘোষণা করা হয়েছিল। সম্মেলনের দেড় বছর পর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি বেগম সামসুন নাহার ভূইয়া, মো. মতিউর রহমান মতি, অ্যাড. আব্দুল হাদী শামীম, মো. রেজাউল করিম ভূইয়া, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বি.এ, ওসমান আলী, আসাদুর রহমান কিরণ, সফর উদ্দিন খান, শেখ মো. আসাদুল্লাহ চেয়ারম্যান, মো. হেদায়েতুল ইসলাম ও মো. আব্দুল আলীম।

যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন সরকার রিপন, মো. কাজী ইলিয়াস আহমেদ ও এ.বি.এম নাসির উদ্দিন নাসির। আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. খালেদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুল হালিম সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইজ উদ্দিন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. হোসনে আরা জুলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. হীরা সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান মাস্টার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. বাছির উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মো. সোলায়মান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুল আহসান সরকার রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, এস.এম আলতাব হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উপ-দপ্তর সম্পাদক মো. তৌহিদুল ইসলাম দীপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসা. সালমা বেগম ও কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম চৌধুরী।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম  মোজাম্মেল হক, মো. জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রফেসর এম.এ বারী, অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, মো. আব্দুর রউফ নয়ন, এস.এম মোকছেদ আলম, মো. আবু সাহিদ খান, অ্যাড. মো. হেলাল উদ্দিন, মো. আজিজুর রহমান শিরিশ, অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ, মো. আব্দুর রহমান মাস্টার, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত