আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব উন্নয়নের। ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু। নতজানু কারা হয়? মেরুদণ্ডহীনরা নতজানু হয়। আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনো দিনও নতজানু হবেন না।’ গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য ও গবেষণা কেন্দ্রে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনার পলিসি। এই পলিসি আমরা ফলো করি। ভারত আমাদের একাত্তর সালের পরীক্ষিত বন্ধু। একাত্তর সালের রক্তের রাখিবন্ধনে আমাদের এই সম্পর্ক আবদ্ধ।’ এ সময় মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে ছিটমহল বিনিময়, আন্তর্জাতিক সমুদ্রসীমা বিজয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘দুঃসময়ের বন্ধুদের আমরা ভুলে যেতে পারি না। সম্পর্ক ভালো থাকলে আলাপ-আলোচনা করে সমাধান করা যায়।
