মেয়ের চিকিৎসায় অসহায় এক বাবার সাহায্য প্রার্থনা

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:১৩ এএম

সাবিকুন নাহার পৃথি (১৮) দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার নাক, কানসহ শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে রক্তপাত হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, ইবনে সিনাসহ অন্যান্য অনেক সরকারি-বেসরকারি হাসপাতালে নিলেও রোগ ধরা পড়েনি। চিকিৎসকদের পরামর্শে পৃথিকে ভারতের আর্টিমিস হাসপাতালে নিয়ে যান তার বাবা। কিন্তু সেখানেও পৃথির রোগ ধরা পড়েনি। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা করাতে গিয়ে বিপুল অর্থ ব্যয় হয়েছে। ফলে পৃথিকে নিয়ে তার বাবা ঢাকায় ফেরত আসেন। বর্তমানে মেয়েটি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। চিকিৎসকরা দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করার ও সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুর বা থাইল্যান্ড নিয়ে মেয়ের চিকিৎসা করানোর সামর্থ্য ইতিমধ্যে শেষ হয়ে গেছে পৃথির বাবার। এমন অসহায় অবস্থায় সমাজের সামর্থ্যবানদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা : 

Account Name : Md. Alamin, Account no : 0771340027137, Social Islami Bank limited. Mobile no : 01761351181, 01986591650

×
সর্বশেষ সর্বাধিক পঠিত