রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার ঘটনায় হওয়া মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাজশাহীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত শুক্রবার রাতে রাজধানী ঢাকা থেকে ওই পাঁচ আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাঘা পৌর মেয়র ছাড়া গ্রেপ্তার অন্য চারজন হলেন মজনু, টুটুল, আবদুর রহমান ও স্বপন।
