শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের স্মরণ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০১:৪৮ এএম

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করেছে প্রশাসন। গতকাল রবিবার সকাল ১০টায় এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।

শোলাকিয়া ঈদগাহসংলগ্ন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে স্থাপিত নিহত কনস্টেবল জহিরুল ও কনস্টেবল আনসারুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। জেলা মহিলা পরিষদও পৃথকভাবে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জঙ্গি হামলায় নিহত গৃহবধূ ঝরনা রাণী ভৌমিকের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান তারা।

২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহসংলগ্ন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশের চেকপোস্টে জঙ্গি হামলা হয়। এতে কনস্টেবল জহিরুল, আনসারুল, গৃহবধূ ঝরনা রাণী ভৌমিক ও আবির রহমান নামের এক জঙ্গি নিহত হন। ঘটনাস্থল থেকে অন্য জঙ্গি শফিউল ইসলাম ওরফে ডনকে (২২) গুলিবিদ্ধ অবস্থায় আটক করে র‌্যাব। ওইদিন জঙ্গি হামলায় ১৪ পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত