যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উদযাপন

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:৩২ এএম

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে গতকাল মঙ্গলবার। ‘মশিউর স্মৃতি পরিষদের’ উদ্যোগে দিনটি বিশেষভাবে উদযাপিত হয়েছে। 

মশিউর স্মৃতি পরিষদের সভাপতি ন্যান্সি রহমানের উদ্যোগে যাদু মিয়ার জন্মস্থান নীলফামারীর খগাখড়বাড়ি, সুন্দরখাতা এবং ঢাকায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া দিনটি উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মশিউর রহমান যাদু মিয়া ১৯২৪ সালের ৯ জুলাই নীলফামারীতে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি দেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মওলানা ভাসানীর একান্ত অনুসারী যাদু মিয়া ভাসানীর মৃত্যুর পর ভাসানী ন্যাপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল জিয়ার শাসনামলে তার বিশেষ অনুরোধে তৎকালীন মন্ত্রিসভায় জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত