সিলেটে চোরাই পথে ভারতীয় চিনি জব্দ, আটক ৭

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৫:৫৩ এএম

ভারত থেকে চোরাই পথে আসা চিনির দুটি বড় চালান সিলেটে ধরা পড়েছে। সাতটি ট্রাকে এ চিনি পরিবহন করা হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার ভোরে সিলেট-তামাবিল সড়কের শাহপরান এলাকায় পুলিশের পৃথক অভিযানে এ চিনি জব্দ করা হয় এবং সাতজনকে আটক করা হয়। জব্দকৃত চিনির পরিমাণ ১ লাখ ১৯ হাজার ৬০০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) সাইফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টহল ডিউটি ও বিশেষ অভিযানে এসএমপির শাহপরান থানা এলাকায় অবৈধ ভারতীয় চিনিসহ ছয়টি ট্রাক আটক করা হয়। ছয়টি ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ কেজি চিনি জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত