হল বন্ধের ঘোষণা: জাবিতে মুখোমুখি শিক্ষার্থী-পুলিশ 

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম

অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। তবে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে অফিস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পরেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনে সামনে অবস্থান নেন। 

সেখানে অবস্থানের পর রেজিস্ট্রার ভবন ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান তুলেন, ‘প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না’। তারপর ঘটনাস্থলে পুলিশ আসলে শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তাদের পাশেই অবস্থান নিয়েছেন পুলিশও। ফলে যেকোন সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত