ইউক্রেনের আরও দুটি গ্রামের দখল নিয়েছে রাশিয়ার বাহিনী। রাশিয়ার দাবি, তারা দেশটির পূর্বাঞ্চলীয় শহর আদভিকা ও উত্তর-পূর্বাঞ্চলের খারকিভের দুটি গ্রাম তাদের দখলে নিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, রুশ সেনাদের দাবি সত্যি হলে গত ফেব্রুয়ারি মাসের পরে এটি হবে তাদের সবচেয়ে বড় সফলতা।
এএফপি বলছে, রাশিয়ার দখলে যাওয়া গ্রাম দুটি থেকে মস্কোর গড় দূরত্ব ২০ কিলোমিটারের মতো। এজন্য কৌশলগতভাবে গ্রাম দুটি উভয় পক্ষের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। গ্রাম দুটিতে রাশিয়ার অভিযানের সময় সেখানে বেশ কিছু বেসামরিক মানুষ আটকা পড়েন। সে সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও বহু আহত হয়েছে।
সংবাদ সংস্থাটি বলছে, জার্মানি থেকে নতুন করে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর দুই পক্ষের মধ্যেই হামলা-পাল্টা হামলা বেড়েছে। এতে প্রাণ হারাচ্ছে বহু মানুষ।
