রাজশাহীতে পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:৪৩ এএম

লাভজনক হওয়ায় রাজশাহীতে পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। রাজশাহীর পান দেশের গ-ি পেরিয়ে বিদেশে রপ্তানির সুযোগ হওয়ায় খুশি চাষিরা। এরই মধ্যে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রাজশাহীর মিষ্টি পান নতুন করে আশা জাগিয়েছে। 

রাজশাহীর মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও পুঠিয়ায় পানের চাহিদা দেশ জুড়েই। কয়েক বছর ধরে ভালো দাম পেয়ে খুশি এখানকার চাষিরা। গত বছরের ৩১ আগস্ট রাজশাহীর মিষ্টি পানকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন দেওয়ায় এখানকার পানের সম্ভাবনা তৈরি হয়েছে নতুন করে। প্রতি শনি ও বুধবার রাজশাহীর মোহনপুরে বসে পানের হাট। জেলার বিভিন্ন উপজেলা থেকে পান সরবরাহ হয় এই হাটে।

চাষিরা জানান, পান আবাদে খরচ কম, রোগবালাই খুব একটা নেই। ফলে অন্য ফসলের তুলনায় পান চাষ লাভজনক। এ ছাড়া একবার বরজ তৈরি করলে সেখান থেকে ২৫-৩০ বছর ফলন পাওয়া যায়। রাজশাহীর মিঠাপান জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় এর বাণিজ্য সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহীর মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, তানোর, পবা ও পুঠিয়া উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে পানের বরজ আছে। পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৪০ হাজার কৃষক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত