বিক্ষোভে অচল ফ্র্যাংকফুর্ট বিমানবন্দর 

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১২:১৪ এএম

পরিবেশ কর্মীদের আন্দোলনের জেরে জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্র্যাংকফুর্টে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে লাস্ট জেনারেশন ক্লাইমেট গ্রুপের সদস্যরা বিমানে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতিবাদে ফ্র্যাংকফুর্ট বিমানবন্দরে প্রতিবাদ জানাতে শুরু করেন পরিবেশকর্মীরা। পরিস্থিতি অনুকূল না থাকায় পরে বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা আসে।

বিমানবন্দর কর্র্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছে, বিমানবন্দরে বিক্ষোভ চলতে থাকায় বর্তমানে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের এখন বিমানবন্দরে যেতে মানা করা হয়েছে। তারা যেন তাদের বিমান কখন ছাড়বে তা আগে থেকে চেক করে নিয়ে তারপর বিমানবন্দরে যান। তাদের যাত্রার জন্য অতিরিক্ত সময়ও দেওয়া হবে। একদিন আগেই পরিবেশকর্মীরা জার্মানির কোলন ও বন বিমানবন্দরে বিক্ষোভ দেখিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত