এক দিনে আরও ২৬৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৩:৩৮ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় ভর্তি হয়েছে প্রায় ১১ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হিসাব পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে। এর আগের দিন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল ১৭৪ জন।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, ১১৭ জন। এরপর ৫৫ জন ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ও ৪৭ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া বরিশাল বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে নয়জন, খুলনা বিভাগে আটজন এবং ঢাকা ও রাজশাহী বিভাগে দুজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে পুরুষ ১৫৮ জন বা ৬০ শতাংশ ও নারী ১০৫ জন বা ৪০ শতাংশ।

এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ২২৯ জন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১০ জন। এরপর বরিশাল বিভাগে ৬৫২ জন, ঢাকা বিভাগে ৬৩৬, খুলনা বিভাগে ২৭০, ময়মনসিংহ বিভাগে ১০৭, চট্টগ্রাম সিটি করপোরেশনে ১০০, রাজশাহী বিভাগে ৬৭, রংপুর বিভাগে ২৩, সিলেট বিভাগে ১১ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত