লিগস কাপ আজ শুরু

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১২:৪৫ এএম

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতে ইন্টার মায়ামি। সেই শিরোপা ছিল লিগস কাপ। বছর ঘুরে আজ থেকে আবারও শুরু লিগস কাপ। মেক্সিকান লিগা ম্যাক্স ও এমএলএসের ক্লাবগুলো নিয়ে হয় এই টুর্নামেন্ট।

৪৭ দলের লিগস কাপে এবার মায়ামি আছে ‘এন’ গ্রুপে। তাদের বাকি দুই প্রতিপক্ষ ক্লাব পুয়েবলা ও ক্লাব টাইগ্রেস। দুটি ক্লাবই মেক্সিকোর। গেল মৌসুমে লিগস কাপে খেলার আগে মেজর লিগ সকারে ভালো অবস্থানে ছিল না মায়ামি। তবু মেসি ম্যাজিকে শিরোপা জিতেছিল মায়ামি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন মেসি। লিগস কাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি মায়ামি খেলবে পুয়েবলার বিপক্ষে। বাংলাদেশ সময় রবিবার সকালে ঘরের মাঠে খেলবে মায়ামি। মায়ামি ছাড়াও লস অ্যাঞ্জেলেস এফসিকে টুর্নামেন্টের ফেভারিটদের তালিকায় রাখা হচ্ছে। এ ছাড়া মেক্সিকোর ক্রুস আজুল ও ক্লাব আমেরিকাও আছে লিগস কাপে ফেভারিটদের তালিকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত