বাড়ির বিভিন্ন স্থানে হঠাৎ জ্বলে উঠছে আগুন

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৩৯ এএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাবুল হোসেনের বাড়িতে ঘরসহ কয়েকটি স্থানে হঠাৎ হঠাৎ আগুন জ্বলে উঠছে। এতে বাবুলের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে।

বাবুল হোসেন বলেন, ‘আমার বাড়িতে শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত থাকার ঘর, রান্নাঘর, খড়ের গাদা, কাঁথা-বালিশ, গোয়ালঘরসহ কয়েকটি স্থানে ৮-১০ বার হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠে। পরিবার নিয়ে আতঙ্ক-উৎকণ্ঠার মধ্যে আছি।’ দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ আহমেদ বলেন, ‘খলসী গ্রামে বাবুল হোসেনের বাড়িতে শুক্রবার থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি স্থানে ৮-১০ বার হঠাৎ হঠাৎ অগ্নিকা-ের সূত্রপাত হয়। আমি নিজে পরিদর্শন করে আগুনের ঘটনা দেখে এসেছি। আগুন নেভানোর বিষয়ে পুলিশের কিছুই করার নেই। বাড়ির লোকজন ও স্থানীয়দের সচেতন থাকার জন্য বলে এসেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত