দুস্থদের মধ্যে স্বাচিপের ত্রাণ বিতরণ

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১৪ এএম

কোটা আন্দোলন ও দুর্বৃত্তদের নাশকতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন খেটে খাওয়া মানুষ ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। গতকাল শনিবার রাজধানী শাহবাগ মোড়ে ত্রাণ (চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী) বিতরণ করা হয়।

কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিএসএমএমইউ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম টিটো, সহযোগী অধ্যাপক ডা. কে এম তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, ডা. জাহান শামস নিটল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত