পুলিশের ৫৫ কর্মকর্তাকে পদায়ন

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:১২ এএম

পুলিশের দুজন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), পাঁচজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। সুপারনিউমারারি থেকে তাদের নিয়মিত করে পদায়ন করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপির মধ্যে পুলিশ টেলিকমের উপমহাপরিদর্শক (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম শহিদুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) কৃষ্ণপদ রায়কে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, সারদার পুলিশ একাডেমির মো. আক্কাস উদ্দিন ভূঁঞাকে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত মো. এনামুল কবিরকে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি এবং খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মীর মোদদাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত