বিএনপির ‘জাতীয় ঐক্যে’ সম্মতি জামায়াতের

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:২৮ এএম

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে সাড়া দিয়ে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বিকেলের দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষে মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এ কথা জানান।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির মহাসচিব ন্যূনতম একদফা দাবিতে সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন তাকে সাধুবাদ জানায় জামায়াত।

বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির এটিএম মা’ছুম বলেন, ‘সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত