প্রধান শিক্ষকের কক্ষে শিক্ষকদের তালা

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০১:২০ এএম

দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়াকে অপসারণের দাবিতে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা।

গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক সেলিম মিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন, ‘গত ১০ বছর বিভিন্নভাবে আমাকে হয়রানি করেছে প্রধান শিক্ষক সেলিম।’

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম তালুকদার বলেন, ‘সেলিম মিয়ার নামে অনিয়মের অভিযোগ বলে শেষ করা যাবে না। তিনি আওয়ামী লীগ করায় ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি। আজ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক-কর্মচারী স্বাক্ষরের মাধ্যমে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কক্ষে তালা ঝুলিয়ে দেন।’ এ ব্যাপারে  প্রধান শিক্ষক মো. সেলিম মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত