শিক্ষার্থীদের পাশে দাঁড়াল বিসিবি

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৬:১৭ এএম

রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। যতটুকু সম্ভব শৃঙ্খলা আনয়নে দারুণ কাজ করে যাচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। এবার তাদের পাশে থাকতে এগিয়ে এসেছে বিসিবি।

গতকাল মিরপুরে কাজ করা এইসব শিক্ষার্থীদের জন্য ২৫০ প্যাকেট খাবার বিতরণ করে বিসিবি।  শিক্ষার্থীরা যতদিন রাস্তায় থাকবেন, ততদিন এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। সঙ্গে শিক্ষার্থীদের বিশ্রাম, শৌচাগার ও খাবারের জন্য মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের ডাইনিংটিসহ বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ করে দিয়েছে বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত