ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আরজিনা বেগম নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৯ আগস্ট) সকালে জেলার পীরগঞ্জ উপজেলার কাশিডাঙ্গা ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আরজিনার মা জানান, তার মেয়ের জামাই মহসিন মাদকাসক্ত। তিনি প্রায় আরজিনাকে মারধর করতেন। মাদকের টাকার জন্য তার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, ‘পুলিশ আপাতত মুভ করছে না। মরদেহ হাসপাতালে আনতে বলা হয়েছে।’
পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে রাজারবাগ যাচ্ছেন ড. ইউনূস