বাংলাদেশে চলমান পরিস্থিতিতে শরণার্থীর ভিড় বাড়তে পারে বলে আশঙ্কা ভারত। সেইসঙ্গে দেশটিতে জঙ্গি ঢুকে যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বেশ কয়েকটি জেল ভেঙে কয়েদি পালিয়ে গেছে যাদের মধ্যে জঙ্গিও রয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তরক্ষীবাহিনী মোতায়েন করায় সীমান্তে নজরদারি কমেছে বলে দাবি করেছে ভারতীয় ওই গণমাধ্যম। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে জঙ্গিসহ কয়েদিরা ভারতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটি। যদিও সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
এদিকে বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখতে শুক্রবার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্র সরকার। এই কমিটি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
