ব্রাজিলে বিমান বিধ্বস্তে নিহত ৬১ আরোহী

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:৫৫ এএম

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬১ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় গত শুক্রবার দুই ইঞ্জিনের টার্বোপ্রপটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরের গুয়ারুলহোস বিমানবন্দরে যাওয়ার সময় ভিনহেডো শহরে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৫৭ জন যাত্রী ও ৪ ক্রু ছিলেন।

এদিকে প্রাণহানির ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন। তিনি নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, বিমানটি আবাসিক এলাকার বিধ্বস্ত হয়। আবাসিক এলাকায় পড়লেও মাটিতে থাকা কেউ হতাহত হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত