ক্রিকেটারের ছেলের অলিম্পিক সোনা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০১:৪৫ এএম

বাবা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত ২১ টেস্টে ৬১ উইকেট এবং ৯৫ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছেন। সাবেক এই ফাস্ট বোলার উইনস্টন বেঞ্জামিনের ছেলে রাই বেঞ্জামিনও হতে চেয়েছিলেন ক্রিকেটার। ব্যাটিংটা ভালোই করতেন। কিন্তু হয়ে গেলেন দৌড়বিদ। আর অলিম্পিকে অংশ নিয়েই জিতলেন সোনা।

শুক্রবার রাতে পুরুষদের ৪০০ মিটার হার্ডলস দৌড়ে সোনা জিতেছেন রাই। সেটাও তার অনেক দৌড়ের প্রতিদ্বন্দ্বী নরওয়ের কারস্টেন ওয়ারহোমকে হারিয়ে। তার টাইমিং ছিল ৫৬.৪৬ সেকেন্ড। অন্যদিকে রুপাজয়ী ওয়ারহোমের ৪৭.০৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। রাই এর আগে টোকিও অলিম্পিকে রুপা জিতেছিলেন। তা ছাড়া ২০১৯ ও ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা আর ২০২৩ সালে জিতেছিলেন ব্রোঞ্জ।

ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা রাইকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসতে রাজি করান তার হাইস্কুলের অ্যাথলেটিকস কোচ। অ্যান্টিগায় জন্ম নেওয়া রাই ঘটনাক্রমে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যান। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার দিন ২০০১ সালের ১১ নভেম্বর নিউইয়র্ক থেকে অ্যান্টিগায় ফিরছিলেন রাই। হামলার ঘটনায় তাদের বিমান পুয়ের্তো রিকোয় জরুরি অবতরণ করে। এরপর সেখানে থেকে যান রাই। ২০১৯ সালে পান নাগরিকত্ব।

সোনার পদক জয়ের পর রাই বলেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে শেষ পর্যন্ত আমি এটা করতে পেরেছি। একদম সঠিক সময়েই হলো। আমার পরিবার এখানে, বন্ধুরাও আছে। তাদের সামনে এটা করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার। এর পেছনে আমার মায়ের অবদান অনেক। জীবনের পদে পদে আমি মাকে পাশে পেয়েছি। মানুষের বিনোদনের জন্য দৌড়াই। এতে নিজের জীবনও ঝুঁকিতে ফেলছি না। এটা স্রেফ বিনোদন।’

অবশেষে সোনা জিতলেন শাকারি : প্যারিস অলিম্পিকসের ১০০ মিটার রিলেতে সোনার হাসি হেসেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। স্তাদে দা ফ্রাঁসোর ট্র্যাকে শুক্রবার রাতে পুরুষদের ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্র সোনা জিতে নেয় ৪১.৭৮ সেকেন্ড সময় নিয়ে। তাদের হয়ে দৌড়েছেন জেফারসন মেসিয়া, টেরি টিওয়ানিসা, গ্যাব্রিয়েলে টমাস ও শাকারি রিচার্ডসন।

পুরুষদের বিভাগে কানাডা সেরা হয়েছে ৩৭.৫০ সেকেন্ড টাইমিং করে। মৌসুম সেরা টাইমিং করা (৩৭.৫৭) দক্ষিণ আফ্রিকা পেয়েছে রুপা। গ্রেট ব্রিটেন ৩৭.৬১ সেকেন্ড সময় নিয়ে পেয়েছে ব্রোঞ্জ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত