নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা

মেডিকেল কলেজের অধ্যক্ষর পদত্যাগ

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:৪৯ এএম

ভারতের পশ্চিমবঙ্গে পোস্টগ্র্যাজুয়েট এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতার আর জি কর মেডিকেল কলেজ, হাসপাতালসহ রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিভিন্ন হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল সোমবার পদত্যাগ করেছেন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

পদত্যাগের পর তিনি বলেছেন, ‘আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আন্দোলনকারীদের কাছে আবেদন, এবার আপনারা কাজে যোগ দিন।’

তিনি বলেন, ‘আমার মুখে কথা বসিয়ে কিছু বিরুদ্ধ গোষ্ঠী রাজনৈতিক খেলায় মেতেছে। আমি সরকারি কর্মী। সরকারকে সমর্থন করা আমার ধর্ম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত