দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন চলছে পদত্যাগের মিছিল। কেউ স্বেচ্ছায়, কারো উপর চাপ প্রয়োগ করা হচ্ছে সরে যেতে। সেই ধারাবাহিকতায় এবার বিসিবির সব পরিচালকদের পদত্যাগের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ নামে একটি সংগঠন।
এই সংগঠনটির উদ্যোগে আজ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বাইরে।
বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের এই কর্মসূচিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তবে তিনি দলীয় পরিচয় নয়, বরং সাবেক ক্রীড়াবিদ হিসেবেই এখানে জড়ো হয়েছিলেন বলে দাবি করেন। তিনি দাবি করেন, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন। আমি আপনাদের ওয়াদা করছি ভবিষ্যতে ক্রিকেট বোর্ড ফুটবল ফেডারেশন কোথাও কোনো রাজনীতিকরণ করা হবেনা।’
এসময় আরও উপস্থিত ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তাদের কণ্ঠেও আমিনুলেরই সুর।
প্রতিবাদ সভা চলাকালীন স্টেডিয়ামের ভেতরে বাংলাদেশ সেনবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ফলে সমর্থকদের কেউই স্টেডিয়ামের ভেতরে ঢুকতে পারেননি।
আর্জেন্টিনার ‘স্পাইডারম্যান’ ১২২০ কোটি টাকায় আতলেতিকোতে
পরের ম্যাচেও মেসিকে পাচ্ছে না মায়ামি
অপেক্ষার পালা শেষে শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবল মৌসুম
১১ বছর পর গাম্ফার ট্রফি হাতছাড়া বার্সার