প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া

উপ-প্রেস সচিব অপূর্ব

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৩:৫৬ এএম

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, লামিয়া মোরশেদকে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাসহ এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ করা হয়েছে। তার মেয়াদ হবে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে)। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, চুক্তি ভিত্তিতে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়কের পদে থাকা সাবেক জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অপূর্ব জাহাঙ্গীর। যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর হবে। গত মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর চতুর্থ গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাদিসহ তিনি উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত