যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে নির্বিচারে ছাত্র হত্যার দায়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় বন্দর নগরী চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন থেকে শুরু হয় ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। পরে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর দুই নম্বর গেইট মোড় ও জিইসি মোড় হয়ে বিপ্লব উদ্যানে এসে শান্তিপূর্ণ অবস্থান নেয়। এসময় মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
মিছিল শেষে বিপ্লব উদ্যানে এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুলাহ আল নোমান বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে জুলাই-আগস্ট মাসে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে বর্বর হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে। ছাত্র হত্যার দায়ে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে।’
সাধারণ শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে।’
মিছিল পরবর্তী শান্তিপূর্ণ অবস্থা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেনা রোল্যান্ডস মারা গেছেন