বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শবনম প্রিয়াংকা ও কানিজ খন্দকার মিতু। আজ রাত ৮টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করবেন এই দুই কণ্ঠশিল্পী। আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল্লাহ। শবনম প্রিয়াংকা বলেন, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমাকে গাইবার শক্তি দিয়েছেন। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে। থাকবে জনপ্রিয় কিছু ফোক গান। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
×
