স্বার্থ অক্ষুণ্ন রাখতে বাংলাদেশের সঙ্গে  কাজ করবে রাশিয়া

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৪:৫৬ এএম

বাংলাদেশ ও রাশিয়া দুই দেশ নিজেদের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে উভয়ে একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে টেলিগ্রামে পাঠানো এক বার্তায় গতকাল বৃহস্পতিবার কথা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকায় রাশিয়ার দূতাবাস জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে টেলিগ্রামে বার্তা দিয়েছেন। বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন। রাশিয়া বিশ্বাস করে যে, দুপক্ষ নিজেদের স্বার্থ অক্ষুণœ রাখতে একসঙ্গে কাজ করবে।

দুই দেশের জনগণের উন্নয়ন এগিয়ে নিতে দুই দেশের মধ্যে দৃঢ়ভিত্তি আছে, তা আরও মজবুত হবে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বার্তায় উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত