কিশোরগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:০৪ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার বড় হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায় জেলেদের একটি দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জেলের মৃত্যু হয়। নৌকায় থাকা অন্যরা আহত হয়। তাদের চিকিৎসা চলছে। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‌জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত